Posts

Showing posts from April, 2020

Dhaka Mohila Polytechnic Institute | ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট

Image
Dhaka Mohila Polytechnic Institute (DMPI) / ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট হল মেয়েদের জন্য দেশের প্রথম প্রতিষ্ঠান যা বিশেষ ভাবে নারীদের কারিগরি শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এ প্রতিষ্ঠানটিকে বলা হয় নারীদের প্রফেশনাল শিক্ষা প্রতিষ্ঠানের পথিকৃৎ। ‘শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেড়িয়ে যাও’ এই মন্ত্র নিয়ে ১৯৪৫ সালে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল যেখানে মাত্র দুটি ডিপার্টমেন্ট এবং হাতে গোনা শিক্ষার্থী নিয়ে। বর্তমানে আরও বড় পরিসরে সফলতার সাথে এর কার্যক্রম অব্যহত রয়েছে। নারী শিক্ষা উন্নয়নে উল্লেখ্যযোগ্য ভূমিকা পালনের জন্য বেশ কিছু পুরস্কারও পেয়েছে এই প্রতিষ্ঠানটি। বর্তমানে DMPI–র ভারপ্রাপ্ত প্রিন্সিপ্যাল হিসেবে দায়িত্ব পালন করছেন সাহানা বেগম। Dhaka Mohila Polytechnic Institute (DMPI) / ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট অবস্থান ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। ক্যাম্পাসের পূর্ণ ঠিকানা হল- আগারগাঁও তালতলা, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭ Contact: 02-9114013 Mobile: 01992006221 Email: dhakampi1985@gmail.com Website:...

সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ বন্ধ: প্রধানমন্ত্রী

Image
করোনা মহামারী পরিস্থিতি অব্যাহত থাকলে সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে রাজশাহী বিভাগের জেলাগুলোর প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, এখনই স্কুল-কলেজ খুলে দেয়া হবে না। সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে। যখন করোনা সংক্রমণ থামবে, তখন খুলব। তিনি বলেন, আলেমরা মসজিদে সীমিত আকারে জামাত করার সিদ্ধান্ত নিয়েছেন। সবাই বাসায় বসে ইবাদত করুন। এই মহামারী যাতে কেটে যায় দোয়া করুন। শেখ হাসিনা আরও বলেন, আমরা এই দুঃসময় কাটিয়ে উঠব। আবার কলকারখানা খুলবে। আমাদের অর্থনীতি আবার সচল হবে। দুর্যোগ আসবে সেটি আবার চলে যাবে। আবার আলো আসবে। আজ বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী এবং সিরাজগঞ্জ জেলার প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী উল্লিখিত জেলার প্রশাসক, পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সিভিল সার্জন, নার্স, রাজনীতিক, সেনাসদস্য, মসজিদের ইমাম, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবীর সঙ্...